,

অ্যাঞ্জেলিনার কাছেই থাকছে ছয় সন্তান

joliবিনোদন ডেস্ক : যৌথভাবে সন্তানদের দায়িত্ব নিতে চেয়ে আবেদন করেছিলেন ব্র্যাড পিট। কিন্তু আপাতত অ্যাঞ্জেলিনা জোলির জিম্মাতেই থাকছে ছয় সন্তান। তবে মাঝেমধ্যে সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ব্র্যাড। চলতি সপ্তাহেই এই নির্দেশ দিয়েছে আদালত। তবে এটাই স্থায়ী সিদ্ধান্ত নয়। ব্র্যাডের কাউন্সিলিংয়ের পর পরিস্থিতি পাল্টাতে পারে।

প্রায় এক দশক একসঙ্গে থাকার পর ২০১৪ সালের ২৩ আগস্ট বিয়ে করেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। কিন্তু এ বছরের গোড়াতেই সমস্যা দেখা দেয়। সেপ্টেম্বর মাসে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অ্যাঞ্জেলিনা। সন্তানদের প্রতি ব্র্যাডের ব্যবহারকেই বিচ্ছেদের জন্য দায়ী করেছেন তিনি। একাই ছয় সন্তানের দায়িত্ব নিতে চান বলে আদালতে জানিয়েছিলেন জোলি।

পরবর্তীতে সন্তানদের দায়িত্ব নিতে চেয়ে পাল্টা আবেদন করেন ব্র্যাড। কিন্তু ব্র্যাডের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনার অভিযোগ এখনই উড়িয়ে দিতে নারাজ আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে