,

রণবীর প্রেমে সাইফ-কন্যা!

saif-daughterবিনোদন ডেস্ক : একেই বলে নবাবী আগমণ। যখন নতুন অতিথির অপেক্ষায় গোটা পতৌদি পরিবার, ঠিক তখনই আরও একটা আনন্দের খবর নবাব পরিবারের জন্য। বলিউডে অভিষেক ঘটতে চলেছে সাইফ-কন্যা সারা আলি খানের। স্টার কিড হিসেবে সিলভার স্ক্রিনে আসাটা অবশ্য নবাবী কিছু নয়। তবে, সারা যাঁর বিপরীতে ডেবিউ করতে চলেছেন বলে জানা গেছে, তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত নায়ক। ‘বাজিরাও’ রণবীব সিং।

আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর থেকেই ২৩ বছরের সারার বলিউড ডেবিউ নিয়ে জল্পনা চলছে। সূত্র বলছে, জোয়া আখতারের মিউজিক্যাল প্রোডাকশন ‘গলি বয়’ দিয়েই বলিউডে হাতে খড়ি হচ্ছে সাইফ-অমৃতা কন্যার। ছবিটি মূলত তৈরি হচ্ছে মুম্বাইয়ের র‌্যাপারদের নিয়ে। র‌্যাপার ডিভাইন ও র‌্যাপার নেজি নামে বাস্তবের দুই চরিত্রকে নিয়েই এগোবে ফিল্মের গল্প। এঁদেরই মধ্যে এক র‌্যাপারের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। তাঁর বিপরীতেই সারাকে দেখা যাবে বলে খবর।

সূত্রের দাবি, ‘দুই প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি এবং জোয়া ইতোমধ্যেই এ ব্যাপারে সারার সঙ্গে কথাবার্তা বলছেন। তাঁরা আলোচনার প্রায় শেষ পর্বে রয়েছেন। গলি বয়ই তাঁর (সারা) লঞ্চিং প্যাড হবে বলে মনে করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে