,

এবার যমুনায় মিলল ৫৫ কেজির বাঘা আইড়

photo-1478615378পাবনা প্রতিনিধি : পাবনার যমুনা নদীতে ব্যাপক হারে বড় বড় বাঘা আইড় মাছ ধরা পড়ছে। গত এক সপ্তাহে নগরবাড়ী এলাকার যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি, ৫২ কেজি ওজনের একটি, সাড়ে ৩৬ কেজি ওজনের একটি ও ৩৪ কেজি ওজনের একটি মাছ ধরা পড়ে।

নগরবাড়ী এলাকার পলান হালদার আজ মঙ্গলবার বিকেলে যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরে তা বিক্রির জন্য বেড়া উপজেলার কাশীনাথপুর বাজারে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন ৩৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

পলান হালদার জানান, তিনি আজ নগরবাড়ী এলাকার যমুনা নদী থেকে ৫৫ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরেছেন। কিছুদিন আগে তিনি যমুনা থেকে ৫২ কোটি ওজনের একটি, সাড়ে ৩৬ কেজি ওজনের একটি ও ৩৪ কেজি ওজনের একটি মাছ ধরে অন্য জেলেদের কাছে বিক্রি করেছেন।

স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘এত বড় মাছ আগে কখনো দেখিনি। তাই অনেকটা শখের বশেই আমি মাছটি কিনেছি।’

এ দিকে বাজারে মাছটি আনার পরে সেটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় বাঘা আইড় জেলেদের জালে ধরা পড়ছে। এটা খুব ভালো সংবাদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা