,

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা

bdp_rupiআন্তর্জাতিক ডেস্ক : কালো রুপির কারবারি ও জাল নোট পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ৫০০ ও ১০০০ রুপির সমস্ত নোট বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর পরিবর্তে জারি করা হবে নতুন নোট। মঙ্গলবার মধ্যরাত থেকেই বাতিল হয়ে যাবে পুরনো ৫০০ ও ১ হাজার রুপির সব নোট। জরুরী পরিষেবা হিসাবে একমাত্র পেট্রোল পাম্প, বাস, রেল, বিমান, হাসপাতালগুলিতে ১১ নভেম্বর পর্যন্ত পুরনো নোট বৈধ থাকবে। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে একথা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী জানান, আগামীকাল বুধবার দেশের সমস্ত ব্যাংকে আর্থিক লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে সমস্ত এটিএম কাউন্টার। আগামী ১০ নভেম্বর থেকে সমস্ত বাতিল হওয়া নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি যোগান দেওয়া হবে ব্যাংকগুলি থেকে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাতিল নোট জমা দেওয়া যাবে দেশটির সমস্ত ব্যাংক ও পোস্ট অফিসগুলিতে। এর পাশাপাশি খুব শিগগিরি ৫০০ ও ২ হাজার রুপির নতুন নোট বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়েছে।

মোদি আরও জানান ১১ নভেম্বর থেকে এটিএম কাউন্টার থেকে রুপি তোলা যাবে। প্রথমে রুপি তোলার উর্ধসীমা থাকবে ২০০০ টাকা। পরে ৪০০০ রুপি তোলা যাবে এবং পরবর্তীতে উর্দ্ধসীমা আরও বাড়ানো হবে।

ভারতে জাল নোট পাচারের জন্য পাকিস্তানের দিকে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন ‘সীমান্তের ওপার থেকে আমাদের শত্রুরা জাল নোট পাচারচক্রের র‌্যাকেট চালাচ্ছে’।

প্রধানমন্ত্রীর ঘোষনার পর রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র পক্ষেও ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের বিষয়টি ঘোষণা দিয়ে জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘোষণার পরই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও আতঙ্কের কোন কারণ নেই বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে