,

ববির শুটিং চলছে আইসল্যান্ডে

30512-bobiবিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ববি এখন বরফের দেশ আইসল্যান্ডে। এ কোনো ব্যক্তিগত সফর নয়। নিজের প্রযোজনায় নির্মিতব্য ‘বিজলী’ ছবির গানের শুটিং করতে ইউরোপের চমৎকার এই দেশটির বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন ববি। সঙ্গে রয়েছেন তার হিরো কলকাতার রনবীর। ফুরফুরে মেজাজে সেখানে চলছে ছবিটির গানের শুটিং।

‘বিজলী’ পরিচালনা করছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। আইসল্যান্ড থেকে ফেসবুকে ‘অগ্নি’ ছবির এই নির্মাতা জানান, ‘খুব ভালো শুটিং চলছে। তবে এখানে তাপমাত্রা অনেক কম। সেকারণে বেশ ঠান্ডায় হ্যানস্তা হতে হচ্ছে। দু’টো গানের শুটিং করছি এখানে। চলতি সপ্তাহেই দেশে ফিরবো।’

‘বিজলী’ ছবিতে ববি-রনবীর ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, জাহিদ হাসান, দিলারা জামান, শিমুল খান প্রমুখ।

ববস্টার ফিল্মের ব্যানারে নির্মিত ‘বিজলী’ ছবির নির্মাণ কাজ হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, আইসল্যান্ডের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা