,

হিলারির জেতার সম্ভাবনা ৭০ ভাগের বেশি!

gettyimagesআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় ৭২ ভাগ। মার্কিন অর্থনীতিবিদ ও নির্বাচন বিশ্লেষক নেট সিলভার নির্বাচন শুরুর একেবারে আগের মুহূর্তে এ সম্ভাবনার কথা বলেছেন। ২০১২ সালের নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের সব কটির ফলাফল নিয়ে তিনি আগাম বিশ্লেষণ করেছিলেন তিনি। আর তাঁর সেই বিশ্লেষণ মিলেও গিয়েছিল।

নেট সিলভার এখন পরিসংখ্যানগত উপাত্ত বিশ্লেষণকারী ওয়েবসাইট ফাইভ থার্টি এইট পরিচালনা করেন। এই ওয়েবসাইটের বিশ্লেষণেই বলা হচ্ছে, হিলারির জয়ের সম্ভাবনা ৭১ দশমিক ৬ শতাংশ। আর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ।

নেটের ওয়েবসাইটে বিভিন্ন জরিপকারী সংস্থার নির্বাচনী জরিপের ফলাফলও বিশ্লেষণ করা হয়। আজ ওয়েবসাইটটিতে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ১৯টি নির্বাচনী জরিপের ফলাফল তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, মাত্র দুটি জরিপ ছাড়া সব কটিতেই এগিয়ে আছেন হিলারি। ১৯টির মধ্যে সাতটি জরিপে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন হিলারি। গড়ে হিলারি এগিয়ে আছেন ৩ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে