বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে যারা এ হামলা চালিয়েছে তাদের খুজেঁ বের করে বিচারের আওতায় আনা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

nasirnagar-pictureminister-1

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর ধর্মের নামে যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা ছাড়া কোন বিকল্প নেই। তিনি বলেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই যারা জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই আজ সংখ্যালঘু । প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সময় স্বাধীনতা বিরোধী একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নকে বাধা গ্রস্থ করছেন্। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গৌর মন্দিরসহ বিভিন্ন বাড়িঘর পরিদর্শন শেষে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্ব দলীয় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার,পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক,অতিরিক্ত আইজিপি ডঃ মোঃ জাবেদ পাটোয়ারি,র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ,জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন,পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। সমাবেশে বক্তৃতা করেন খতিব মাও.মাজাহারুল ইসলাম,অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান,অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী,জয়ন্ত সেন দীপু,চারু চন্দ্র বর্মচারী,মৌসুমী সিংহা ও আবুল হাসেম প্রমূখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে যারা ¤œান করে দিয়েছে তাদের ক্ষমা নেই,হামলাকারীদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন এ হামলায় টুপি পড়া কোন মৌলভী ছিল বলে ভিডিও ফুটেছে দেখা যায়নি। যারা জড়িত তারা দেশের শত্রু,জাতির শত্রু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন দেশ থেকে জঙ্গীবাদকে নিশ্চিন্ন করে দেয়া হয়েছে। সমাজ বিরোধী দেশ বিরোধী এই অশুভ চক্রান্তকে ধংশ করে দেয়া হবে।
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি সভাপতির বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে কর্মকান্ডকে বাধা গ্রস্থ করার জন্য মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দোসররা এ হামলা করেছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর (শুক্রবার) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অব¯’ায় পরের দিন রবিবার উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা ও ভাংচুর হয়।
nasirnagar-pictureminister-2

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত