বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে তান্ডবকারিদের ছাড় দেয়া হবেনা- স্বরাষ্ট্রমন্ত্রী

nasirnagorআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা ধর্মের নামে নাসিরনগরে তান্ডব চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। সকল অপরাধীকে খুঁজে বের করা হবে। দেশের উন্নতিকে বাঁধাগ্রস্থ করতেই এমন সাম্প্রদায়িক তান্ডব চালানো হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে অন্যের বিশ্বাসের উপর কোন ভাবেই আঘাত করা যাবেনা। আগুন সন্ত্রাস, বিদেশী হত্যা, ধর্মগুরুদের হত্যা প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী নতুন করে সারা দেশে এসব ঘটনা ঘটাচ্ছে। আমাদের এখানে সংখ্যালঘু নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা সংখ্যালঘু। তাদের পরাজয় হচ্ছে। মানবতার জয় হচ্ছে। এসময় তিনি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হককে সৎ ও দক্ষ হিসেবে অবহিত করে বলেন, তার সততার ইতিহাস দীর্ঘদিনের। দুপুর প্রায় ১টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন, গীতা, বাইবেল এবং ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী গৌর মন্দিরসহ সংখ্যালঘু ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন। এসময় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, ঘটনার দিন পাশের জেলার মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে করে হাফপ্যান্ট পড়া লোকজন এসে হামলা করেছে। কারা এই ট্রাকের ভাড়া দিল লোকজন আনল তাদের খোঁজে বের করুন। এসময় তিনি বলেন, মিডিয়া সবসময় চাই নেগেটিভ নিউজ। এ ঘটনায় তিলকে তাল করা হয়েছে। সমাবেশে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার বলেন, এখানে যারা তান্ডব চালিয়েছে তারা পশুর চেয়ে অধম। তাদের দেশ থেকে নির্মূল করতে হবে। তারা আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের চেতনাতে আঘাত করেছে। সমাবেশে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, আমি নিজে এই মামলা পর্যবেক্ষন করছি। যারা হামলা করেছে তারা কোন ধর্মের লোক নয়। যারা ওই দিন সমাবেশ করেছে তাদেরও দায়িত্ব নিতে হবে। একটি পক্ষ ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, আসেন আমরা পেছনের মূল খেলোয়াড়দের ধরি। আমরা বলেছিলাম, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁড়ে জঙ্গিদের বের করে আনবো। আজ আমরা জঙ্গিদের ছিন্নভিন্ন করে দিয়েছি। এই ধরনের হামলা করতে আসলে কেউ যাতে ফিরে যেতে না পারে বলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশান্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ইসকন এর উপদেষ্টা কৃষ্ণ ক্রীর্তন ব্রক্ষচারী, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মোহাদ্দেস ও দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল সাজেদুর রহমান প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ