,

নবীনগরে সোলার স্ট্রিট লাইট স্থাপন নিয়ে অনিয়মের অভিযোগ।

%e0%a7%a7%e0%a7%a7%e0%a7%a7-696x366নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : উপজেলা সদর সহ ২১ ইউনিয়নের গুরুত্বপুর্ন সড়ক, হাট বাজার, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সমুহ চিহ্নিত করে প্রায় ২০০ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করার বাস্তনবায়ন পক্রিয়া চলমান রয়েছে । অভিযোগ উঠেছে এগুলো স্থাপনের মাস পার না হতেই রাত ১০ টার পরে লাইটের আলো কমে যায়। কয়েক জায়গায় এগুলো স্থাপনের কয়েকদিনের মাথায় নষ্ট হয়ে পরে থাকার পরেও মেরামত না করার কারনে এর সুবিধা ভোগ করতে পারছেন না জনসাধারন।এমনকি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের বাসবভনের সামনের লাইটিও অকেজো হয়ে পরে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বার বার তগাদা দেওয়ার পরও মেরামত করে দিচ্ছেনা বলে তিনি জানান ।

বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে জনসাধারনের সাথে কথা বলে জানা গেছে, উক্ত প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ধরে বলেন, তারা স্থানীয় বাসিন্দাদের সাথে পরামর্শ না করেই মনগড়া মত স্থানে এগুলো স্থাপন করেন। বিটঘরের মহেশ রোডের একটি স্ট্রিট লাইট গাছের ছায়াতলে থাকায় রাত নয়টার পরে সেখানে আলো কমে যায়। এমন বহু স্থানে গাছের ডালপালা না কেটেই এগুলো স্থাপনের ফলে পর্যাপ্ত আলো না দেয়ার কারনে এর সুফল পাচ্ছে না জনগন। এলাকাবাসী আরো জানান, গাছের ছায়ায় এগুলো স্থাপন না করতে বিভিন্ন সময়ে অনুরোধ করেন এতে কোন কাজ হয়না এছাড়াও বহু স্থানে যান্ত্রিক ক্রুটি দুর করার জন্য একাদিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও মেরামতকারী কোন ব্যক্তির দেখা পাননি ভুক্তভোগীরা।

রতনপুর ইউনিয়নের ভিটি বিশারা গ্রামে একটি সোলার স্ট্রিট রাত দশটা বাজার পর থেকেই আলো কমতে থাকায় এটি এখন কোন কাজে আসছেনা বলে জানালেন ওই গ্রামের বাসিন্দা আলাউদ্দিন আকাশ। তিনি এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, একনাগাড়ে দুই রাত আলো দেয়ার ক্ষমতা থাকলেও এগুলো ঘন্টা চারেকের বেশী আলো দিতে না পারায় রাত এগারোটার পর অন্ধকারে নিমজ্জিত হয় গুটা এলাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) প্রকৌশলী মো: মিজানুর রহমান জানান, তিনি বিভিন্ন এলাকার কয়েক জায়গাতে স্ট্রীট লাইটের আলো কমে যাওয়ার অভিযোগ ও এগুলো স্থাপনের দায়ীত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়ীত্বে অবহেলার বিষয় বলেন, এবং দ্রুত এগুলো মেরামত করা হবে।এ প্রকল্পে নিম্নমানের সামগ্রী আর দায়ীত্বে গাফিলতির কারনে প্রকল্পের পুরু টাকাই এখন পানিতে পড়ার মত অবস্থা হয়েছে। এ কাজে স্ট্রিট লাইট স্থাপনের প্রথম বছর দেখভাল করার কথা থাকলেও তারা মাস শেষে এর মেরামত করতে নারাজ কেন এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। এতে করে উন্নয়নের চিত্রে ভ্রান্ত ধারনা তৈরি হচ্ছে জন সাধারনের।

এ বিষয়ে নবীনগরে সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর একান্ত সহকারী সচিব পিএস এবিএস জাবেদ জানান, আমি অভিযোগ পাওয়ার পরপর বিভিন্ন এলাকায় ঘুরে পর্যবেক্ষন করে সংশ¬ীষ্ঠ দপ্তরে যোগাযোগ করে পুরু বিষয়ে কথা বলেছি। আমার কাছে মনে হল এর সাথে সংশ¬ীষ্ঠ ব্যক্তিরা ইচ্ছাকৃত দায়ীত্বে অবহেলা করছেন।
নবীনগর উপজেলায় সম্প্রতি পাতাকুঁড়ি প্রকল্পের আওতায় প্রতিটা ইউনিয়নের গুরুত্বপুর্ন সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে । এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে