,

লাইভ শো’তে সহকর্মীর টপ তুলে অন্তর্বাস দেখিয়ে বিপাকে অ্যাংকার

041423live_kalerkantho_picদিন কয়েক আগেই টেলিভিশনে লাইভ গেমশো চলাকালীন সবাইকে স্তম্ভিত করে এক প্রতিযোগীর স্তনে চুমু খেয়ে বিতর্ক বাধিয়েছিলেন সেই অনুষ্ঠানটির উপস্থাপক। এবার আর এক টিভি উপস্থাপক লাইভ অনুষ্ঠানেই সহকর্মীর ব্রা দেখিয়ে জঘন্য রুচির পরিচয় দিলেন। লাইভ প্রদর্শনের সময় নারী সহ-উপস্থাকের টপ তুলে তাঁর ব্রা দেখিয়ে যেভাবে ঠাট্টা করেছেন, তা ভালোভাবে নেননি দর্শকরা। জানা গেছে, লাইভ শো চলাকালীন নারী সহ-উপস্থাপক ভেনেসা অলিভেইরার পিঠে বিশ্রীভাবে হাত বোলাচ্ছিলেন উপস্থাপক হারমান হোসে লেভান্টা। দৃশ্যতই ভেনেসা এতে অস্বস্তি বোধ করে, ওই উপস্থাপককে গায়ে হাত দিতে বারণ করেন। শকিং ঘটনাটি ঘটে এর পরপরই। কোনও কারণ ছাড়াই ওই উপস্থাপক ভেনেসার টপ তুলে ধরে লাইভ শোয়ে তাঁর ব্রা দেখিয়ে দেন। সহকর্মীর এহেন আচরণে ভেনেসা ব্যাপক চটলেও লাইভ শোয়ে প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেননি। প্রফেশনালি হেসে বিষয়টিকে তত্‍‌ক্ষণাত্‍‍‌ হালকা করে দিয়েছেন। তবে, ব্যক্তিগত ভাবে তিনিও মনে করেন হোসে তাঁর শ্লীলতাহানি করেছেন। ওই উপস্থাপক এখন পিঠ বাঁচাতে ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন। নারী সহকর্মীর কাছে করজোড়ে ক্ষমাও নাকি চেয়েছেন। কিন্তু, তার পরেও যে প্রশ্নটা উঠছে, এভাবে জঘন্য কাজ করে, কেউ কি পার পেতে পারে? অশালীন এই ঘটনাটি ঘটেছে একটি পর্তুগিজ টিভি শোয়ে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এখন ভাইরাল হয়েই ছড়াচ্ছে সেই টিভি শোয়ের ক্লিপটি। এ পর্যন্ত ৩০ হাজার জন দেখে, ওই উপস্থাপকের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে