,

এফবিআইয়ের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটের উর্ধ্বগতি

dd80d89d0325ccb1ccfca6f798c29a48-57579e287afb7আন্তর্জাতিক ডেস্ক : আর কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ইতিহাসে নজিরবিহীন বিদ্বেষপূর্ণ এক প্রচারণা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসি-র শেষ মুহূর্তের জরিপে হিলারি ক্লিনটন ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের থেকে।

প্রচারণার শেষ দিনে ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রকে প্রত্যাখ্যানের এটিই শেষ সুযোগ। আর পিটসবুর্গে হিলারির আহ্বান বিভাজন ঘুচিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার।

এদিকে হিলারি ক্লিনটনের মেইলে বেআইনি কিছু নেই- রোববার এফবিআই এর এমন ঘোষণার পর নানা দেশের স্টক মার্কেটের ঊর্ধ্বগতি হয়েছে।

ওয়াল স্ট্রিটে শেয়ারগুলো দুই শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

টানা নয় দিন পড়তির দিকে থাকার পর ইউরোপ ও এশিয়ার মার্কেটগুলো শেয়ারের ঊর্ধ্বগতি অবস্থা থেকেই সাপ্তাহিক বন্ধে গেছে।

ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ই-মেইল করার ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসাবধান ছিলেন কিন্তু তাতে অপরাধমূলক কিছু পাইনি এফবিআই।

আর এতেই মিসেস ক্লিনটনের নির্বাচনে জেতার সম্ভাবনা উন্নতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে তার বিরুদ্ধে কারচুপি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে