,

আজ নাসিরনগর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

downloadব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনার ৯ দিন পর আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারাও তার সাথে যাচ্ছেন।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল (মঙ্গলবার) নাসিরনগর যেতে পারি। কারা এ হামলার সাথে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত হচ্ছে। তদন্ত চলা অবস্থায় কোনো মন্তব্য করব না। তদন্তে জড়িত বলে যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। দুষ্কৃতকারীদের ধরতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী তৎপর আছে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে আমার সাথে হিন্দু ধর্মাবলম্বীদের নেতারাও যাবেন। তারা আমার সাথে রোববার দেখা করেছেন। তারা বলেছেন, এগুলো ষড়যন্ত্র থেকেই হচ্ছে। বারবার আমরা এ ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমরা আপনাদের সাথে আছি।
ফেসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পর নাগরিক সমাজের অব্যাহত প্রতিবাদের মধ্যেই বিচ্ছিন্নভাবে আরো হামলার ঘটনা ঘটে। হামলার সময় পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলেও ঘটনার তিন দিন পর ঢাকায় এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন। এর মধ্যে দায়িত্বে অবহেলার দায়ে নাসিরনগর থানার ওসি আবদুল কাদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে সরানো হয়েছে।
ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট মুক্তির পর কোথায় গেছেন জানতে চাইলে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তার সাজার মেয়াদ শেষ। কাজেই তাকে তো ছেড়ে দিতেই হবে। সে অনুযায়ী ছেড়ে দেয়া হয়েছে। তাকে পুশ ব্যাক করে ভারতে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, পুশ ব্যাক হয়েছে না পুশ ইন হয়েছে, তা জানি না। তবে সে এখন উন্মুক্ত, যেখানে খুশি যেতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমরা আইনের আওতায় এনেছিলাম, সাজা হয়েছে। সে এখন মুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা