,

নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক রুমানা

photo-1478532358স্পোর্টস ডেস্ক : গত বছরের নভেম্বরে পেসার জাহানারা আলমকে বাংলাদেশ নারী দলের অধিনায়ক করা হয়েছিল। এক বছরের ব্যবধানে তাঁকে সরিয়ে নতুন অধিনায়ক খুঁজে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অলরাউন্ডার রুমানা আহমেদের কাঁধে তুলে দেওয়া অধিনায়কের দায়িত্ব।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে নারী দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। রুমানা বাংলাদেশ নারী দলের তৃতীয় অধিনায়ক। সালমা খাতুন ও জাহানারার পথ ধরে তিনি পেলেন নতুন এই দায়িত্ব।

আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি। এই আসরে তাঁর অধীনেই খেলবে দল। এরপর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে নেতৃত্ব দেবেন তিনি।

জাতীয় দলের সর্বশেষ ম্যাচে দারুণ একটি হ্যাটট্রিক করেছিলেন তিনি। ইতিহাস গড়া এই অলরাউন্ডার এবার অধিনায়ক হিসেবে কেমন করেন সেটাই এখন দেখার।

২০টি ওয়ানডে খেলে ৪২৫ রান করেছেন রুমানা। বলহাতে নিয়েছেন ২৪ উইকেট। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর উইকেটে নিয়েছেন ২০টি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা