,

টাঙ্গাইলে ট্রাকের চাপায় তিনজন নিহত

405টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫), একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ (৪৫) ও মজিবরের ছেলে সোহেল (২২)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন লোক মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় একটি অকেজো ট্রাক ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ একটি ট্রাককে ধাক্কা দিলে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।

ট্রাক ও বাসটিকে আটক করা যায়নি বলেও জানান জাহাঙ্গীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা