বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির ১৫ বছর

mashrafeস্পোর্টস ডেস্ক : ২০০১ সালের ৮ নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাশরাফি ছিলেন বাংলাদেশ দলের ১৮ বছরের টগবগে এক তরুণ। জিম্বাবুয়ের বিপক্ষে নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন দলটিতে একইদিন টেস্ট অভিষেক হয়েছে আরও একজনের। জাতীয় দলে তিনি অবশ্য অনেক সিনিয়র, খালেদ মাহমুদ সুজন।

অভিষেকের আগেই কিছুটা নাম কুড়িয়ে নিয়েছিল ছেলেটি। বয়সভিত্তিক দলে খেলার সময় তুলেছিল গতির ঝড়। এরপর ‘এ’ দলে। তারপর সরাসরি জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির কোন ম্যাচ খেলা ছাড়াই সরাসরি জাতীয় দলে এবং টেস্ট অভিষেক।

বাংলাদেশে পেস বোলারদের পথপ্রদর্শক হিসেবে সেদিন থেকেই পথচলা শুরু তরুণ এই পেস বোলারের। এরপর নিরন্তর পথচলা শুরু মাশরাফি বিন মর্তুজার। মঙ্গলবার সেই পথচলার পূর্ণ হবে ১৫ বছর। দেড় দশক পূর্ণ হওয়ার দিনও মাঠে নামবেন মাশরাফি। যদিও জাতীয় দলের জার্সি গায়ে নয়, ফ্রাঞ্চাইজি ক্রিকেট, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে।

তখনকার জিম্বাবুয়ে অনেক শক্তিশালী একটি দল। ব্রায়ান মারফির নেতৃত্বে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, হেনরি ওলোঙ্গাদের মত ক্রিকেটাররা ছিলেন ওই টেস্টে। অভিষেক ইনিংসেই তুললেন গতির ঝড়। সারা বিশ্বকে জানিয়ে দিলেন নিজের আগমনী বার্তা। কারলিসলি, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক আর ব্রায়ান মারফিসহ নিলেন মোট ৪ উইকেট।

বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে আর বল করা হয়নি মাশরাফির। টেস্ট ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছিল ড্র। কিন্তু ১৮ বছরের তরুণটি সেদিন যে বার্তা দিয়েছিল, তার অনুরণন বইছে আজও এ দেশের ক্রিকেটে। মাশরাফিই সর্বপ্রথম ক্রিকেটার, যিনি টানা ১৫ বছর খেলে যাচ্ছেন। তার সঙ্গে টেস্ট অভিষেক হওয়া খালেদ মাহমুদ সুজন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জাতীয় দলের ম্যানেজার এবং প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও বিপিএলে ঢাকা ডায়নামাইটসের কোচ।

ইনজুরির কারণে ১৫ বছরের ক্যারিয়ারে দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। সম্পূর্ণ সুস্থ মাশরাফি যদি এই ১৫ বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে যেতে পারতেন, তাহলে নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যেতে পারতো আরও অনেক দুর।

ইনজুরি আর মাশরাফিকে লংগার ভার্সনের ক্রিকেট খেলতে দেয়নি। টেস্টকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও বলেননি। তবে এখনও তিনি স্বপ্ন দেখেন সাদা জার্সি গায়ে মাঠে নামছেন, তুখোড় বোলিং করে নাভিশ্বাস তুলে ফেলছেন প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানদের; কিন্তু দুই হাঁটু যে তার ইচ্ছার বিরুদ্ধে!

একটা ইনজুরি যেখানে একজন ক্রিকেটারের পুরো ক্যারিয়ারই ধ্বংস করে দেয়, সেই মাশরাফি এখনও টিকে আছেন। কঠিন কঠিন সব ইনজুরির ধকল কাটিয়েও টিকে আছেন।

আর সর্বশেষ দুই বছর তো তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সোনালী সাফল্য এসেছে তার হাত ধরেই। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা কেবল মাশরাফির তুখোড় নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু