,

হিলারি-ট্রাম্প তুমুল লড়াইয়ের আভাস

apআন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের জন্য শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ শেষ করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প- দুজনই আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ভোটারদের মন জয় করতে। সাম্প্রতিক জরিপগুলোতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির সঙ্গে নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মুঘল ট্রাম্পের তুমুল লড়াইয়ের আভাস মিলছে। নিউইয়র্ক টাইমস।

নির্বাচিত হলে হিলারি ক্লিনটন হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তিন দশকেরও বেশি সময় ধরে জনগণের সঙ্গে আছেন হিলারি ক্লিনটন। তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জীবনের এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। হিলারির এক সময়ের এই দাতা ১৮ মাসেরও কম সময় আগে রাজনীতিতে প্রবেশ করেন। এই কম সময়ের অভিজ্ঞতায় ৭০ বছরের ট্রাম্প প্রাইমারিতে ১৭ প্রার্থীকে পরাজিত করে রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে বিস্ময় তৈরি করেছেন। ভুলের প্রান্তসীমায় পৌঁছেও এখন তিনি হিলারির কাছে সামান্য পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী হিলারি প্রচারাভিযানকে তিনি বিচলিত করে তুলেছেন।

হিলারির আতঙ্কিত না হওয়ার ৫ কারণ
হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ক্যারিশমাটিক বারাক ওবামা’র সমর্থন পেয়েছে। গত কিছুদিন ধরে তিনি হিলারির জন্য ভোট প্রার্থনা করেন। ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, ওহাইও এবং নিউ হ্যাম্পশায়ারে হাজার হাজার মানুষ ঘণ্টাব্যাপী ওবামা’র বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন। এসব সমাবেশে ওবামা হিলারির ভূয়সী প্রশংসা করেন।

বারাক ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে যোগ্য প্রার্থী হিলারি ক্লিনটন।’একইসঙ্গে ট্রাম্প ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হোয়াইট হাউসে তার উত্তরসূরি হিসেবে ট্রাম্প উপযুক্ত নন।

ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন নির্বাচন ভণ্ডুল করে দেবে উত্তর কোরিয়া!
সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল/ এনবিসি নিউজের জনমত জরিপে চার পয়েন্ট এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। এতে ৪৪ শতাংশ মানুষ হিলারির প্রতি সমর্থন দিয়েছেন। আর ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪০ শতাংশ মানুষ। ছয় শতাংশ সমর্থন দিয়েছেন লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন’কে। দুই শতাংশের সমর্থন পেয়েছেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন।

মুসলিম ভোটে নতুন সমীকরণ এবং ‘খিজির আঙ্কেল’
পলিটিকোমর্নিং কনসাল্ট-এর জনমত জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন তিন পয়েন্টে। এতে হিলারিকে সমর্থন দিয়েছেন ৪৫ শতাংশ। আর ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ। রিয়েল ক্লিয়ার পলিটিক্স-এর গড় জরিপে ডোনাল্ড ট্রাম্প মাত্র ১ দশমিক ৮ শতাংশ পিছিয়ে আছেন। বিভিন্ন প্রতিবেদনে অনেক রাজ্যে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের দেখে ভেংচি কাটলেন ট্রাম্প-সমর্থকেরা
গত দুই দিনে গড়ে ছয়টি করে নির্বাচনি সভায় বক্তব্য রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের থামাতে ঐতিহ্যগতভাবে তাদের ঘাঁটি হিসেবে পরিচিত মিনেসোটা ও কলোরাডোতেও তিনি ভাষণ দিয়েছেন। অন্যদিকে হিলারির প্রচারণা শিবিরের নেতারা মিশিগান ও অ্যারিজোনায় প্রচার চালিয়েছেন। সম্প্রতি জরিপে মিনেসোটায় ট্রাম্পের উত্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। আর অ্যারিজোনায় ট্রাম্পের বিরুদ্ধে হিলারির জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে