,

কাল বিএনপিকে নয়াপল্টন সড়কে জনসভা করতে দেবে না ডিএসসিসি

bnpনিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে দলটিকে সমাবেশ করতে দেবে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন আজ সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, ৮ তারিখে বিএনপির পক্ষ থেকে একটি অবহিতকরণ পত্র তারা পেয়েছিলেন। এটি কোনো আবেদনপত্র ছিল না। আজ রাতে বিএনপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আইনগতভাবে সড়কে জনসভা নিষিদ্ধ।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একটি চিঠিতে কাল ৮ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বলে দক্ষিণ সিটি করপোরেশনকে অবহিত করেছে। অবশ্য চিঠিতে সমাবেশ করার ব্যাপারে সিটি করপোরেশনের কাছে অনুমতি চাওয়া হয়নি।

রুহুল কবির রিজভী আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখানে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই, আমরা সমাবেশ করব। পুলিশ যদি মনে করে, কাল (মঙ্গলবার) না দিয়ে পরশু দিন (বুধবার) দেবে, দিক; আমরা সেদিনই করব। কিন্তু সেটা আমাদের জানাতে হবে। আমরা সে প্রস্তুতি নেব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা