,

মিরাজে মুগ্ধ বয়কট

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে একাই ১২ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার।

miaraz1478517709
আর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজেই দুই ম্যাচে ১৯ উইকেট পাওয়া মিরাজে মুগ্ধ দলটির প্রাক্তন ওপেনার জিওফ বয়কট।

প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ইংল্যান্ডের টেস্ট হার যদিও বয়কটকে অবাক করেনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে, তাতে এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

ঢাকা টেস্টে ইংল্যান্ডের হার নিয়ে বয়কট বলেছেন, ‘টেস্টটা ইংল্যান্ডের হারা উচিত হয়নি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখবেন, তারা উঠে আসছে। সুতরাং, একদিন না একদিন এটা (বড় দলগুলোকে টেস্টে হারানো) হওয়ারই ছিল।’

মিরাজের প্রশংসায় প্রাক্তন ইংলিশ ওপেনার বলেছেন, ‘মেহেদীর মধ্যে বাংলাদেশ দারুণ একজন স্ট্রাইক বোলার পেয়ে গেছে। সে যদি এভাবে আমাদের বিস্মিত করতে থাকে, সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার হবে। তার মতো তরুণ প্রতিভা আমাদের দরকার।’

বাংলাদেশ সিরিজ শেষ করেই ভারতে গেছে ইংল্যান্ড দল। সেখানে বুধবার থেকে শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। অ্যালিস্টার কুকরা বাংলাদেশের মতো ভারতেও স্পিনে নাস্তানাবুদ হবে বলে মনে করছে অনেক। তবে বয়কট তেমনটা মনে করেন না, বরং বাংলাদেশের অভিজ্ঞতা ইংল্যান্ডকে ভারতে ভালো খেলতে সাহায্য করবে বলে বিশ্বাস তার।

তাছাড়া ইনজুরির কারণে ভারতীয় দলে নেই রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। এটিও ইংল্যান্ডের জন্য ভালো দিক হিসেবে দেখছেন বয়কট, ‘বাংলাদেশে বেশ ভালো সময় কাটিয়েছে ইংল্যান্ড। সুতরাং, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাদের জন্য কঠিন হবে না। বাংলাদেশের অভিজ্ঞতা ইংল্যান্ডকে ভারতে ভালো খেলতে সাহায্য করবে। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ইনজুরিও ইংল্যান্ডকে সাহায্য করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে