,

নয়াপল্টনেই সমাবেশ হবে : রিজভী

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ হবে।সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
rizvi1478515728
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা জনসমাবেশ করবই। সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি বলেন, সমাবেশের অনুমতির জন্য আমাদের তরফ থেকে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। তবে এখনো অনুমতি পাইনি। আশা করছি, পুলিশ অনুমতি দেবে।

তিনি আরো বলেন, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা থাকলেও পুলিশ সেখানে অনুমতি না দিয়ে অজুহাত দিয়েছে। তবে নয়াপল্টনে কোনো অজুহাত দিলে চলবে না। কাল সমাবেশ করা হবে। যদি আগামীকাল সমাবেশ না হয় তাহলে তার পরের দিন করব।

গণতান্ত্রিক দেশ হিসেবে সমাবেশ করার অধিকার রয়েছে, এ কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এই অধিকার বানচালের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভাবমূর্তি রক্ষার জন্য হলেও বিএনপিকে বড় রাজনৈতিক দল হিসেবে অনুমতি দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা