বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টে বড় ব্যবধানেই হারল অস্ট্রেলিয়া

ausbg20161107093417স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে অস্ট্রেলিয়া। ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অসিদের বিপক্ষে ১৭৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

দুই দলের প্রথম ইনিংস দলীয় আড়াইশো রানের দেখা পায়নি। প্রথম ইনিংসে প্রোটিয়ারা সবক’টি উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। জবাবে, ভালো শুরু করলেও ২৪৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। মাত্র ২ রানের লিড পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ৫৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তাতে, অজিদের সামনে ৫৩৯ রানের টার্গেট দাঁড়ায়।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে দিশেহারা প্রোটিয়াদের কেহই সেঞ্চুরির দেখা পাননি। ওইসময় ওপেনার স্টিফেন কক ০, ডিন এলগার ১২, হাশিম আমলা ০, জেপি ডুমিনি ১১, ফাফ ডু প্লেসিস ৩৭ রান করেন। এছাড়া বাভুমা ৫১, কুইন্টন ডি কক ৮৪ রান করেন।

এরপর অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে ওপেনার ডেভিড ওয়ার্নার ৯৭ এবং শন মার্শ ৬৩ করে। এছাড়া অ্যাডাম ভোজেস ২৭, পিটার নেভিলের ২৩ রানে ভর করে ২৪৪ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক, তিনটি উইকেট পান জস হ্যাজেলউড, দুটি উইকেট লাভ করেন নাথান লিওন আর একটি উইকেট নেন পিটার সিডল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখায় দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের ১২৭, জেপি ডুমিনির ১৪১, কুইন্টন ডি কক ৬৪ এবং ফিল্যান্ডারের ৭৩ রানে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৫৪০ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

এ সময় বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, সিডল ও মিচেল মার্শ ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৫৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া্। নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে উসমান খাজা সর্বোচ্চ ৯৭ রান করেন। এছাড়া ওয়ার্নার ৩৫, স্মিথ ৩৪ এবং মিচেল মার্শ ২৬ রানে রানে আউট হন। পিটার নেভিল ৬০ রানে অপরাজিত থাকলেও তাঙ্গে সঙ্গ দেওয়ার মতো অপরপ্রান্তে কেউ থাকতে পারেনি। ৩৬১ রানে অলআউট হলে ১৭৭ রানে জয়ের হাসি হাসে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট পান প্রোটিয়া তরুণ বোলার কাগিসো রাবাদা, একটি করে উইকেট নেন ফিল্যান্ডার, মাহারাজ, ডুমিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত