,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

las-udderআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যায় পরশী আক্তার মীম (২০) এর লাশ জেলা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। নিহত গৃহবধুর মামা হুমায়ুন কবীর জানান, প্রায় ২ বছর পূর্বে নরসিংদীর শাহ আলম হোসেনরে মেয়ে পরশী আক্তার মীম (২০) এর সাথে বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়া এলাকার ইঞ্জিনিয়ার রকিব উদ্দিনের ছেলে মোঃ বিপ্লব হোসেনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। মেয়ের পরিবার আর্থিক অস্বচ্ছলতার কারনে স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করতো। প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। গত রবিবার সন্ধ্যায় ছেলের বাবা রকিব উদ্দিন মোবাইল ফোনে নিহতের মা শাহিনা বেগমকে জানান, পরশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এসে জানতে পারি পরশীকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় তার শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনার পর স্বামী বিপ্লব হোসেন ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মা শাহিনা বেগম জানান, আমার মেয়ের লাশ মর্গে পড়ে রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, এ ঘটনায় জিডি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে