,

নাসিরনগরে ৫১ পরিবারকে সহায়তা

nasirnagorনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে ১১৪ বান্ডিল টিন এবং নগদ তিন লাখ ৪২ হাজার টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক রেদওয়ানোর রহমান এসব সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এ সময় তিনি জানান, সদরের কাশিপাড়ার বেশি ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে তিন বান্ডিল করে টিন, নগদ ৯ হাজার টাকা, হরিপুর  ইউনিয়নের ১৬টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা এবং সদরের আরও ২৩টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান বলেন, এখানকার অসাম্প্রদায়িক ঐতিহ্য দীর্ঘদিনের। জেলায় সবচেয়ে বেশি পূজা মণ্ডপ নাসিরনগরে। ফলে একটি বিচ্ছিন্ন ঘটনা এখানকার ঐতিহ্য নষ্ট করতে পারবে না।

প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর জেলার নাসিরনগরে হামলা চালায় একটি সাম্প্রদায়িক গোষ্টি। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এদিকে,৩ নভেম্বরও ওই একই এলাকায় হিন্দুদের চারটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা