বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অন্য গ্রহের’ মেসিই যখন পার্থক্য

barcelonaস্পোর্টস ডেস্ক : ম্যাচটা হেরে এতটুকু দুঃখ নেই সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলির। নিজে আর্জেন্টাইন বলে বলছেন না, তাঁরই স্বদেশীয় লিওনেল মেসি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে কেবল তাঁর জন্যই দুটি আলাদা আলাদা বর্ষসেরা পুরস্কারের দরকার পড়েছে। একটি মেসির জন্য, অপরটি বাকি ফুটবল বিশ্বের জন্য।

ম্যাচ শেষে সাম্পাওলির এই কথাগুলোর মধ্যে কিছুটা রসিকতা মিশে থাকলেও আনুষ্ঠানিকভাবে তিনি যা বললেন, তাতে কোনো রসিকতা নেই। বরং তাতে আছে বাস্তবতাকে মেনে নেওয়ার মতো একটি ব্যাপার, ‘যখন মেসির মতো খেলোয়াড় কোনো খেলাকে গুরুত্বের সঙ্গে নেয়, তখন প্রতিপক্ষের কপালে দুঃখই থাকে।’ সেভিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটিও এমন। বার্সেলোনা পিছিয়ে পড়েছিল, কিন্তু মেসি যেন পণ করলেন কিছুতেই হারতে দেবেন না দলকে। ২-১ গোলে বার্সেলোনা যেন প্রমাণ দিল তারই। দলের একটি গোল তাঁর, অন্যটি লুইস সুয়ারেজের। নেইমারের কথা না বললেই নয়, গোল হয়তো তিনি পাননি, কিন্তু পুরো ম্যাচে তিনি ছিলেন অসাধারণ। অনেকটা মেসির সহায়ক হয়েই।

খেলার ১৫ মিনিটে ভিতিলোর গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। ম্যাচ শেষে মেসি-ঝলক গুরুত্ব পেয়েছে, কারণ পুরো ম্যাচেই সেভিয়ার দুর্দান্ত ফুটবলের কাছে কোণঠাসা হয়ে ছিল বার্সেলোনা। একমাত্র মেসি, নেইমার, সুয়ারেজদের ‘বাড়তি কিছু’ই বার্সেলোনাকে বাঁচাতে পারত, হয়েছেও তা-ই।

মেসির গোলেই খেলায় ফেরে বার্সেলোনা। সেটি প্রথমার্ধের ৩৭ মিনিটের কথা। নেইমারের পাস থেকে গোল করেন তিনি। ১-১ সমতায় ফিরে নিজেদের ফিরে পায় বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় ৬১ মিনিটের সময় মেসির এক পাস থেকে বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেন সুয়ারেজ।

বার্সা কোচ লুইস এনরিকে খুশি তাঁর দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারটিতে। সেভিয়ার মাঠে এক গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোটাকে বেশ কৃতিত্বেরই মনে করছেন তিনি, ‘এভাবে ঘুরে দাঁড়ানো যেকোনো দলকেই মানসিকভাবে শক্তিশালী করে তোলে। বিশেষ করে এটি যদি এমন একটি মাঠে হয়, যেখানে অন্য কেউই জেতেনি।’

ম্যাচের আক্রমণাত্মক ব্যাপারটিই ভালো লেগেছে এনরিকের। সেই সঙ্গে তাঁর স্বস্তি ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারায়, ‘দারুণ একটা খেলা হলো। দুই দলেই আক্রমণাত্মক খেলোয়াড়ের ভিড়। যারা কেবল বল চায়। এবং বল পায়ে নিতে ঝুঁকিও নেয়। এ কারণেই ম্যাচটি ছিল খুব কঠিন। সেভিয়া একপর্যায়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু আমরা ঠিকই সমাধান খুঁজে বের করেছি। দিনটা ভালোয় ভালোয় শেষ করতে পেরে খুব ভালো লাগছে।’ সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ