,

আইএসের রাজধানীতে অভিযান শুরু

raqqaআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাকায় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব বাহিনী। তাদের ভাষ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করবে।

আইএস জঙ্গি-অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতে বেসামরিক লোকজনকে সতর্ক করেছে এসডিএফ।

কুর্দি ও জাতিগত আরব মিলিশিয়াদের এই জোট শহরের উত্তরাংশে অগ্রগতি অর্জন করছে।

রাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আইন ইশায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানের ঘোষণা দেওয়া হয়।

এসডিএফের এক মুখপাত্র বলেন, রাকা ও এর আশপাশের এলাকা মুক্ত করতে বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে।

২০১৪ সালে রাকা দখলের পর শহরটিকে আইএস তাদের খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা