,

সিরাজগঞ্জে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

sirajgonjসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে অরক্ষিত কালী মন্দিরের দুটি প্রতিমার মাথা ভাঙচুর করেছে দুর্বত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামে ফুলকোচা কুন্দবাড়ী কালিমন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা জানান, রাতের কোন এক সময়ে দুর্বত্তরা কালী মন্দিরের দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলে। এর মধ্যে একটির মাথা নিয়ে যায়, অপরটি মন্দিরে ফেলে যায়। সকালে স্থানীরা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশকে খবর দেয়। তিনি বলেন, সংবাদ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মন্দিরের পক্ষে অধীর কুমার বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেছেন।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বক্তব্য জানান, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি যেভাবে দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও লুটপাট ও মন্দির ভাঙচুর করা হচ্ছে এতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে এ সকল অপকর্ম বন্ধ করতে হবে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কোন মন্তব্য না করলেও সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বু গং জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে। এছাড়াও জেলার সকল মন্দিরে পাহারার ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা