বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলারি এগিয়ে

hillary-clintonআন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র দুদিন বাকি। তারপরই নির্ধারণ হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মহারণ শেষে কে বিজয়ী হয়ে হোয়াইট হাউসে যাবেন। আজ একাধিক জরিপ কিন্তু বলছে, পাল্লা ভারী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনের দিকেই।

আজ এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের চূড়ান্ত জরিপে দেখা যাচ্ছে, হিলারি তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছেন। এই জরিপে অনুযায়ী, ৪৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন হিলারি। আর ট্রাম্প পেয়েছেন ৪০ পয়েন্ট। লিবার্টিরিয়ান গ্যারি জনসন পেয়েছেন ছয় পয়েন্ট আর গ্রিন পার্টির জিল স্টেইনের অর্জন দুই পয়েন্ট।

মঙ্গলবারের ভোটের আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপ অবশ্য িহলারিকে পাঁচ পয়েন্ট এগিয়ে রেখেছে। দুই প্রতিষ্ঠানের জাতীয় এই জরিপ অনুযায়ী ৪৮ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন হিলারি। আর ট্রাম্প পেয়েছেন ৪৩ পয়েন্ট।

দুটি জরিপে এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে কিন্তু দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এমন দুই রাজ্যের মধ্যে ওহাইয়োতে সিবিএসের জরিপ অনুযায়ী ট্রাম্প হিলারির চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছেন। সেখানে ট্রাম্প ৪৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন আর হিলারি পেয়েছেন ৪৫ পয়েন্ট। আর ফ্লোরিডায় দুজনেই পেয়েছেন ৪৫ করে।

সংবাদভিত্তিক ওয়েবসাইট ফাইভথার্টিএইটের নেট সিলভার বলেন, চার বছর আগে ওবামা যে অবস্থায় ছিলেন সে তুলনায় হিলারি ততটা ভালো অবস্থানে নেই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ