বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানর মহারাজ বলছে, জিতবে ট্রাম্পই

trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প—এ ভবিষ্যদ্বাণী করেছে চীনের বানর জেদা। একেবারে উড়িয়ে দেওয়া যায় না ‘বানর মহারাজ’ বলে পরিচিত এই বানরের ভবিষ্যদ্বাণীকে। কারণ, এ বছরের গ্রীষ্মে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে এই বানরটি বেছে নিয়েছিল পর্তুগালকে। জিতে গিয়েছিল দলটি।

সন্দেহ নেই, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখন সারা বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয়। হোয়াইট হাউসের দখল কে নিচ্ছেন, এ নিয়ে তুমুল আগ্রহ দুনিয়াজুড়ে। এমন একটা অবস্থায় নিশ্চুপ থাকার পাত্র নয় বানর জেদা। ভবিষ্যদ্বাণী করার জন্য ট্রাম্পের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনেরও কাট-আউট রাখা হয়েছিল। হলুদ শার্ট পরা জেদা এই শক্ত কাজটি করার আগে সত্যি সত্যিই খানিকটা ভেবে নিয়েছে। তারপর ধরে ফেলে ট্রাম্পের কাট-আউটটি। শুধু ধরেই ক্ষান্ত হয়নি বানর মহারাজ, ট্রাম্পকে অভিনন্দন জানাতে একটুও দেরি করেনি সে। কাট-আউটটিতে ট্রাম্পের ঠোঁটে চুমুও দিয়ে দেয়।

জেদার বয়স পাঁচ বছর। নিবাস চীনের শিইয়ানহু ইকোলজিক্যাল টুরিজম পার্কে। এর আগে চীনেরই এক অক্টোপাস পল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে একের পর এক ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ