বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোগ’ ম্যাগাজিনে খালেদা জিয়ার সঙ্গে হিলারির ছবি

khaleda-zia-hilaryনিউজ ডেস্ক : কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রচারণামূলক ভিডিওতে খালেদা জিয়ার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছিল। এবার বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ নির্বাচনবিষয়ক প্রতিবেদনে হিলারি ও বেগম জিয়ার ছবি ছেপেছে।

আজ রবিবার দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল তাঁর ফেসবুকে ‘ভোগ’-এর প্রতিবেদনটি শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর চলতি সংখ্যায় হিলারিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট ধরে নিয়ে তাঁর স্টাইলবিষয়ক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

“Hillary Clinton’s Style Evolution, From the ’60s to Today” শিরোনামের ওই প্রতিবেদনের ২৪ টি ছবি স্থান পেয়েছে, তার মধ্যে ১৬ নম্বর ছবিটি খালেদা জিয়ার সঙ্গে ২০০২সালে হিলারির আনুষ্ঠানিক বৈঠকের আলোক চিত্রটি দেয়া হয়েছে।

নির্বাচিত ফটোর ক্যাপশনে ‘ভোগ’ লিখেছে: “Did Clinton plan to coordinate outfits with then–Prime Minister Begum Khaleda Zia of Bangladesh? Whether it was planned or accidental, her tangerine suit was a step in a bolder direction.”

মারুফ খান এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা ও পত্রপত্রিকায় বাংলাদেশের নেত্রী খালেদা জিয়ার ছবি আইডল ও আইকন হিসেবে ব্যবহূত হচ্ছে বলে মনে করি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ