,

কোহলিকে গোটা দিনটাই উপহার দিলেন আনুশকা

192241kohli_anushkaবিনোদন ডেস্ক : বিরাট কোহলি সম্পর্কটাকে পরিণতি দিতে চেয়েছিলেন। চেয়েছিলেন আনুশকা শর্মাকে বিয়ে করতে। কিন্তু এখনই বলিউডের সুপারস্টার অভিনেত্রী বিয়ে করতে রাজি নন। বিচ্ছেদটা এই কারণেই।

বিরাট কোহলি আনুশকার শর্মার কথায় একটি হলিউড মুভিতে অনেক টাকা লগ্নি করেছিলেন। আসল সংখ্যাটা জানা নেই। কয়েক কোটি টাকা তো হবেই। কিন্তু টাকাটা যখন ফেরতের প্রসঙ্গ আসে তখনই বিপত্তি। আনুশকার সাথে এই টাকার কারণেই বিচ্ছেদ।

এই বছরের গোড়া থেকে এরকম অনেক খবরে ভারতের মিডিয়া ছিল গরম। তারকা জুটির বিচ্ছেদের কারণ নিয়ে কতো রকম খবরই না বেরিয়েছে মিডিয়ায়। দুজন দূরে থেকেছেন। টু শব্দটি করেননি। শুধু একবার কোহলি টুইট করলেন, আনুশকাকে অপমান করার অধিকার কারো নেই। তার জীবনে আনুশকার ভূমিকা আছে।

মাঝে কি হয়েছিল কে জানে! এখন আবার এই জুটি আলোচনায়। এক সাথে ভারতের টিম হোটেলে শনিবার দিনটা কাটিয়ে দিয়েছেন দুজন। ভারতের টেস্ট অধিনায়কের ২৮তম জন্মদিন ছিল শনিবার। রাজকোটে কুইন হোটেলে তার সাথে গোটা দিন কাটিয়েছেন ২৮ বছরের আনুশকা। যেন কোহলির জন্মদিনের উপহার হিসেবে গোটা দিনটাই দিলেন নায়িকা! ৯ নভেম্বর থেকে ওই শহরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি।

টিম হোটেলে যখনই দেখা গেছে কোহলিকে তখনই আনুশকার হাতে হাত ছিল তার। সারাক্ষণ আনুশকা ছায়ার মতো ছিলেন কোহলির সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম হোটেলে এই জুটির একটি ছবিই দেখা যাচ্ছে। সুলতানের পর অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে এখন দারুণ ফর্মে আনুশকা। কোহলিও সারা বছর রানের চাকা ছুটিয়ে আছেন অসাধারণ ফর্মে। লাভ বার্ড এখন প্রেমের ভূবনেও বেশ ফর্মে আছে বোঝা যাচ্ছে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে