,

নাসিরনগরের ইউএনও প্রত্যাহার (ভিডিও)

unomuazzemsm20161106170804-450x254নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরের তাকে প্রত্যাহার করা হয়।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গচিত্র করে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস একটি পোস্ট দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের হিন্দু পল্লীতে হামলা চলিয়ে দুস্কৃতিকারীরা ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি জানায় স্থানীয়রা।

ইতোমধ্যে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা