,

নাসিরনগর যাচ্ছে ১৪দল প্রতিনিধিদল (ভিডিও)

a6c12775c57f8081342bb08f791041c1-untitled-1

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধিদল। সরেজমিনে সেখানকার ঘটনা জানতে নাসিরনগর যাচ্ছে প্রতিনিধিদলটি।

 

রোববার (০৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দল নেতা মোহাম্মদ নাসিম।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনার জন্য আমরা ১৪ দল দুঃখ প্রকাশ করছি। যে মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সে সময় এ ঘটনায় আমরা বিস্মিত। এ ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে।’

‘প্রশাসনের যারা এ ঘটনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে তাদের প্রত্যাহার করার আমরা দাবি জানিয়েছি। অন্য যেকোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এসব ন্যাক্কারজনক ঘটনা যাতে কেউ ঘট‍ানোর সাহস না পায়, সে জন্য ১৪ দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।’

নাসিরনগরের ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকের বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উনার মতো নেতা কী করে এ ধরনের কথা বললেন সেটা আমরা দেখবো। তিনি এ কথা বলতে পারেন বিশ্বাস করি না।’

আরেক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ‍এ সদস্য বলেন, ‘ঘটনার সঙ্গে যে কেউ জড়িত থাকতে পারে। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে নাসিম বলেন, আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগ যুদ্ধ করে এ দেশেকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে।

‘আওয়ামী লীগ কোনো কিছুতে ভয় পাওয়ার দল না। আপনি (খালেদা জিয়া) যত ষড়যন্ত্র করবেন ততো পরাজিত হবেন।’

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাসদ অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে