,

এনডিটিভির পর ভারতে আরো দু’টি চ্যানেল বন্ধের নির্দেশ

tv-550x338এনডিটিভি পর এবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসামের দু’টি চ্যানেলকে আইন লঙ্ঘনের দায়ে বন্ধের নির্দেশ দিয়েছে।
সংবাদ সময় আসাম’ নামে আসামের একটি আঞ্চলিক চ্যানেলকে একাধিকবার আইন লঙ্ঘনের জন্য ৯ নভেম্বর বন্ধ রাখার এবং কেয়ারওর্য়াল্ড টিভি নামে আরো একটি চ্যানেলকে ওই দিন থেকে পরবর্তী সাত দিন বন্ধের নির্দেশ দেয় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরই একটি শিশু নির্যাতনের ঘটনার সরাসরি সম্প্রচার করেছিল ওই চ্যানেলটি। টিভি সম্প্রচারে যে কোন শিশু নির্যাতনের ঘটনার ছবি দেখানো নাকি বে-আইনি, তাই শাস্তি স্বরূপ চ্যানেলটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও,চ্যানেলটি দাবি করছেন, এই ছবিটি আরও একাধিক চ্যানেল দেখিয়েছিল। কিন্তু তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি। একমাত্র ব্যতিক্রম এই চ্যানেলটি।
এছাড়াও অভিযোগ করা হয়েছে, এই টিভি চ্যানেলে মরদেহের ফুটেজ দেখানো হয়েছে, যে ফুটেজগুলো সম্প্রচার করা অন্যায়। গত অক্টোবর মাসে এই নিয়ে একটি নোটিশ পাঠানো হযেছিল চ্যানেলটিকে।
চ্যানেলটির উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এমন শাস্তি দিল দেশটির কেন্দ্রীয় সরকার। তাই আগামী ৯ নভেম্বর এই চ্যানেল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ এসেছে।
সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে