,

মেয়েদের কাছে অপমানিত হলেন ম্যারাডোনা

maradonaস্পোর্টস ডেস্ক : গত শনিবার ডিয়াগো ম্যারাডোনা জন্মদিন ছিল। জন্মদিনে বিরাট পার্টিরও আয়োজন করেছিলেন আর্জেন্টিনা ফুটবলের এই মহানায়ক। অনেকে এসেছিলেন সেই পার্টিতে। আবার অনেকেই আসেননি। যারা আসেননি তাদের মধ্যে ম্যারাডোনার মেয়েরাও ছিল। যদিও তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই ফুটবল মহা তারকা। তবুও তারা বাবার জন্মদিনের পার্টিতে আসেননি।। টিকিট পর্যন্ত পাঠিয়েছিলেন। সব কিছুর পরেও বাবার জন্মদিনে আসার প্রয়োজনীয়তা দেখাননি ম্যারাডোনার কন্যারা। যার ফলে মেয়েদের ওপর বেজায় চটেছেন ফুটবল ঈশ্বর।

সব ক্ষোভ তিনি ঢেলে দিয়েছেন ফেসবুকে। ঘরের কথা সর্বসমক্ষে প্রকাশ করে দিয়েছেন।  ফেসবুকে ফলাও করে লিখেছেন, তার মেয়েরা এখন আর বাবাকে পাত্তা দেন না। তাঁকে শ্রদ্ধা করেনা। ম্যারাডোনা লিখেছেন, ‘আমি ছ’টা প্রথম শ্রেণির টিকিট পাঠিয়েছিলাম আমার সন্তান ও নাতিদের জন্য। তাদের মধ্যে ইয়ানা ও দাইগুইটো এসেছিল। বাকি তিনটি টিকিট ছিল দালমা, জিয়ানিন্না ও বেঞ্জামিনের জন্য। যদিও আমার জন্মদিন বেশ ভালই কেটেছে।’

এরপরেই ক্ষোভ বেরিয়ে পড়ে ম্যারাডোনার । তিনি যে দালমা, জিয়ান্নিনার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা প্রত্যাশা করেছিলেন, সেটাও লিখেছেন ফেসবুকে। ম্যারাডোনা লিখেছেন, ‘আমি দালমা, জিয়ান্নিনা ও আমার বাবু বেঞ্জামিনের কাছ থেকে হোয়াটস অ্যাপে শুভেচ্ছা আশা করেছিলাম। কিন্তু ওরা আমাকে তা জানায়নি। আমি এর জন্য দুঃখিত নই। আমি অসন্তুষ্ট হয়েছি। নিজের বাবা বা দাদুর সঙ্গে কেউ এমন আচরণ করে না। জিয়ান্নিনা আমার কল ব্লক করে দিয়েছে। দালমার সঙ্গে আমার সমস্যা রয়েছে’

ম্যারাডোনা যখন খেলতেন তখন এই মেয়েরাই ছিলেন তার নয়নের মনি। বাবা ও মেয়ের সম্পর্ক এখন অন্য জায়গা গিয়ে পৌঁছেছে। ম্যারাডোনা অভিমান করে বলছেন, ‘ফুটবল ছাড়া তুমি কিছু না। এটাই প্রমাণ হয়ে গেল।’ মারাদোনা কিন্তু এখনও ভালবাসেন তার মেয়েদের। সেই কথা গোপন করেননি তিনি ফেসবুকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে