,

শাহরিয়াজ-তমা মির্জার ‘কে’

photo-147বিনোদন প্রতিবেদক : তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন শাহরিয়াজ ও তমা মির্জা। আলম আশরাফ পরিচালিত ‘কে’ ছবিতে অভিনয়ের জন্য তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিক ‘চল পালাই’ ছবিতে এই দুজনকে দেখা গিয়েছিল। এ ছাড়া ‘অ্যাডিকশন’ নামে আরেকটি ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শাহরিয়াজ এনটিভি অনলাইনকে বলেন, “আমরা একসঙ্গে এরই মধ্যে দুটি ছবিতে কাজ করেছি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ এবং এম কে জামাল পরিচালিত ‘অ্যাডিকশন’ নামে আরেকটি ছবিতে কাজ করেছি। দুটি ছবিরই শুটিং কিছুটা বাকি আছে। তা ছাড়া আমরা অনেক ভালো বন্ধু, আমাদের বোঝাপড়া অনেক ভালো, যে কারণে দর্শক আমাদের রসায়ন ভালো বুঝবেন।”

শাহরিয়াজ বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ‘মেয়েটি এখন কোথায়’ ছবিতে রাজা চরিত্রে অভিনয় করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জাজের কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাকে অন্য রকম একটি চরিত্রে কাজ করাচ্ছে। কারণ নায়করা লুঙ্গি পরে শুটিং করে এটি অতীতে দেখেছি, বর্তমানে কোনো নায়ককে লুঙ্গি পরে অভিনয় করতে দেখিনি। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে।’

শাহরিয়াজ আরো বলেন, ‘আমরা ছবির শুটিংয়ে আগামীকাল মানিকগঞ্জ যাচ্ছি। সেখানে একদিনে শুটিং হবে। আগামী সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে