,

গিনেস বুকে নাম লেখাচ্ছেন জ্যাকুলিন

jakolinবিনোদন ডেস্ক : আজ রোববার (৬ নভেম্বর) মুম্বাইয়ে অবস্থিত বান্দ্রা কুরলা কমপ্লেক্সে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

এ অভিনেত্রীর সঙ্গে এ রেকর্ড গড়ায় অংশ নিবেন আরো শত শত নারী। ৬০ সেকেন্ড ‘অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক’ করে এ রেকর্ড গড়বেন তারা।

৩১ বছর বয়সি জ্যাকুলিন সব সময় সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত খাবাবের প্রচারণা চালিয়ে আসছেন। এটি তার ‘ডু ইউ’ ক্যাম্পেইনেরও একটি অংশ।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জ্যাকুলিন বলেন, ‘এই আন্দোলনটি উঠতি ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করা, তাদের মনের বিশ্বাসকে প্রকাশে সাহস যোগানোর জন্য।’

এছাড়া আগামী বছর ম্যারাথন দৌড়ানোর পরিকল্পনা করছেন জ্যাকুলিন। উঠতি মেয়েদের ডায়েটের বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত তিনি। তার মতে, ব্যায়াম ছাড়া ডায়েট সময়ের অপচয় মাত্র। ‘ওজন বাড়ানো অথবা কমানোর সময় আমাদের শরীরকে কষ্ট দেওয়া উচিৎ নয়। শরীর যখন ঠিক থাকবে আমাদের ফিটনেসও ঠিক থাকবে।’, বলেন জ্যাকুলিন।

এর আগে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত মার্চে মাসে একসঙ্গে প্রায় কয়েক হাজার নারীর সঙ্গে নেলপলিশ পরে রেকর্ড গড়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে