,

মসুলে থেকে পালাতে গিয়ে বোমায় ১৮ জন নিহত

mosulআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পুলিশ বলছে, ইসলামিক স্টেটের দখলে থাকা মসুল শহরের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

বেসামরিক লোকদের একটি দল উত্তরের হাবিজা শহর ছেড়ে ট্রাকে করে আল-আলম শহরে পালিয়ে যাবার সময় পর পর দুটি বিস্ফোরণ ঘটে।

মসুল শহরটি পুনর্দখল করার লড়াই এখনো চলছে। পূর্ব দিক থেকে যে বিশেষ বাহিনীর সেনারা অগ্রসর হচ্ছে তারা জিহাদি যোদ্ধাদের তীব্র প্রতিরোধ ও পাল্টা গুলির সম্মুখীন হচ্ছে।

মসুল শহরের দক্ষিণ দিক থেকে যে সরকারি সেনারা শহরটির কেন্দ্রস্থলে ঢোকার চেষ্টা করছে তারা ২৮ কিলোমিটার দক্ষিণে আইএস নিয়ন্ত্রিত হামাম আল-আবিবায় ঢুকেছে।

ইসলামিক স্টেট যোদ্ধারা ঘরে তৈরি বোমা, চোরাগোপ্তা বন্দুকধারী এবং কামান ব্যবহার করছে। তারা মাটির নিচে তৈরি সুড়ঙ্গের নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত অবস্থান পরিবর্তন করছে।

অবশ্য আইএসের বাধা সত্বেও ইরাকি বাহিনী লড়াই করে হামাম আল-আলিল নামে একটি ছোট শহরের কেন্দ্রে ঢুকতে সক্ষম হয় এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়ে দেয়।

যেসব বেসামরিক লোকেরা ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গ্রামগুলোতে চলে আসছে তারা বলছে, আইএস যোদ্ধারা তাদের হুমকি দিয়েছে যে কেউ গ্রাম ছাড়লে তাদের হত্যা করা হবে। এসব বক্তব্য অবশ্য প্রকাশের আগে সেনাবাহিনী যাচাই করছে। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা