বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ঘুর্ণিঝড় ‘নাডা’: সাগরে ৩ ট্রলার ডুবি; ৪৬ জেলে উদ্ধার,৩ জেলে নিখোঁজ

111111111111111111111111111পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি : ঘুর্ণিঝড় ‘নাডার’ প্রবল প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরারত তিন ট্রলার সাগরে নিমজ্জিত হলে ৫ ঘণ্টা পর ৪৬ জেলে উদ্ধার করে শনিবার পাথরঘাটায় নিয়ে এসেছে। তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতদের পাথরঘাটা শহরের একটি সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়া হয়েছে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজদের সলিল সমাধি হয়েছে।

পাথরঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম কালের কণ্ঠকে জানান, সাগরে পথে বিছিন্ন ভাবে ভাসতে দেখে ৩ ট্রলারে ৪৬ জন জেলেকে উদ্ধার করে শনিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটায় পাথরঘাটায় নিয়ে আসে। পাথরঘাটার এফবি মহসেন আউলিয়া-৩ নামক একটি মাছ ধরার ট্রলার গভীর সাগর থেকে উপকূলে ফেরার পথে তাদের উদ্ধার করে। নিখোঁজ রয়েছে মোস্তফা-৫০, সেলিম-৫০ ও কালু-২৮ নামে ৩জন। নিখোঁজদের বাড়ি বরগুনা সদর উপজেলার ডেমা-গুলশাখালী গ্রামে। তারা এফবি ভাই ভাই ট্রলারের কর্মরত ছিল।

জেলে বহরে তিনটি ট্রলার ছিল পটুয়াখালী জেলার মহিপুর এলাকার এফবি শুকতারা, বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জের এফবি ভাই ভাই ও বরগুনা সদর উপজেলার ডেমা- গুলশিখালীর এফবি নাজমুল।

উদ্ধার হওয়া এফবি নাজমুল ট্রলারের জেলে মো. হারুন মাঝি বলেন, ইলিশ প্রজনন কালে ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল । গত ২ নভেম্বর অবরোধ শেষ হওয়ার পরের দিন বৃহস্পতিবার আবহাওয়া ভাল দেখে সাগরে মাছ ধরতে চলে যায় তারা। তিনি জানান, হঠাৎ সাগর উত্তাল হওয়ায় পাথরঘাটা থেকে ১শ ৫০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে ( ফেয়াওয়ে বয়ার দক্ষিণে) বঙ্গোপসাগরে তাদের ট্রলারটি ঢেউয়ের তোড়ে শনিবার সকাল ৮ টায় ডুবে যায়। ট্রলারে মোট ১৪ জেলে সবাই বয়া, বাঁশ ও কাঠ ধরে ভাসতে থাকলে জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আলম মোল্লার এফবি মোহসেন আউলিয়া-৩ নামক একটি ট্রলার তাদের উদ্ধার করে।

মহিপুর এলাকার এফবি শুকতারা বোটের মোস্তফা মাঝি বলেন,তাদের ট্রলারটি শনিবার সকালে ডুবে গেলে সাগরে ভাসতে থাকে। বোটে মোট ১৭ জন জেলে ছিল। নিকটবর্তী এলাকায় ডুবে যাওয়া এফবি নাজমুল ট্রলারে ১৮ জেলে নিয়ে নিমজ্জিত হলে সবাইকে উদ্ধার করা হয় বলে উদ্ধারকারি ট্রলারের মালিক ও জেলা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মো. আলম মোল্লা কালের কণ্ঠকে জানান। এফবি ভাই ভাই ট্রলারে ১৭ জেলের মধ্যে ১৪ জেলে উদ্ধার হয়। উদ্ধারকারি মাঝি আলী মাঝি বলেন, প্রচণ্ড ঢেউ এর মধ্যে তিনি রশি ফেলে দিলেও এফবি ভাইভাই ট্রলারের ৩ জেলে উঠতে পারেনি। তাদের কি পরিণতি তা বলতে পারেন না।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জানান, এফবি ভাইভাই ট্রলারের তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত ৪৬ জেলেকে তাৎক্ষনিক মোটা গেঞ্জি, লুঙ্গি ও খাবার দেয়া হয়েছে । অসুস্থ জেলে রফিককে পাথরঘাটা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ