,

ছায়েদুলের ‘আপত্তিকর বক্তব্যের’ প্রমাণ চেয়েছে আ.লীগ

lgনিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এ ধরনের আপত্তিকর বক্তব্যের কোনো প্রমাণ কারও কাছে থাকলে তা আওয়ামী লীগকে দিতে বলা হয়েছে।

আজ শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, হিন্দুদের নিয়ে ছায়েদুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা তিনি বিশ্বাস করেন না। তারপরও কারও কাছে ওই কথিত বক্তব্যের বিষয়ে প্রমাণ থাকলে আওয়ামী লীগকে তা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মন্ত্রী ছায়েদুল যদি সত্যি সত্যি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

এদিকে ছায়েদুল হক গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে টেলিফোনে আলাপকালে হিন্দুদের নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করার অভিযোগ নাকচ করেছেন।

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছায়েদুল হকের নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে, ঘটনার পর ছায়েদুল হক হিন্দুদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের গভীর চক্রান্তের ফসল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন তা সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, গত আট বছরে সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে