,

চলচ্চিত্রে ফিরছেন মুক্তি

muktiচলচ্চিত্রে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। শনিবার বিকালে এ তথ্য জানান তিনি। ছবিটিতে তার সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রাণ রায়।

এ ছবিটির কাহিনীসহ অন্যান্য প্রস্তুতি চুড়ান্ত বলে জানিয়েছেন মুক্তি। সিনেমার শুটিং শুরু হবে ২০১৭ সালের শুরুতে। এরইমধ্যে মুক্তি এ ছবিতে তার চরিত্রটি নিয়ে অনুশীলন করছেন।

ফের চলচ্চিত্রে কাজ শুরুর প্রসঙ্গে মুক্তি গ্লিটজকে বলেন, “২০০৮ সালে চলচ্চিত্রে শেষ অভিনয় করেছিলাম। তখন চলচ্চিত্র থেকে সরে আসার পেছনে বড় কারণ ছিল আমার ছোট মেয়ে। মেয়েকে বেশী সময় দেয়ার জন্য চলচ্চিত্রে মনযোগী হতে পারছিলাম না তখন। এখন মেয়ে অনেকটাই বড় হয়েছে। পারিবারিক কাজগুলোও গুছিয়ে এনেছি। নতুন এ ছবির গল্প আমার পছন্দ হয়েছে।”

নির্মাতাপক্ষের তরফ থেকে বেশকিছু শর্তের কারণে এখনই নতুন এই সিনেমার নাম, পরিচালক কিংবা প্রযোজক- কারও ব্যাপারেই কিছু জানাতে পারছেন না মুক্তি।

তিনি এব্যাপারে বলেন, “সিনেমাটির বিস্তারিত তথ্য জানাতে কিছু প্রতিবদ্ধকতা আছে। নতুনভাবে আবার চলচ্চিত্রে অভিনয় করার পরিকল্পনা করছি। ভালো গল্প এবং চরিত্র পেলে নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করতে চাই।”

গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ ছিল মুক্তি অভিনীত প্রথম ছবি। তবে এটি মুক্তির আগেই তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘ চাঁদের আলো’ মুক্তি পায়। এ ছবির মাধ্যমেই প্রথম দর্শকের নজর কাড়েন মুক্তি। এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই যুদ্ধ’, হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ , চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ , রায়হান মুজিবের ‘জগত সংসার’, এফ আই মানিকের ‘পিতা মাতার আমানত’ ও ‘রিকশাওয়ালার প্রেম’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।

মুক্তির অপেক্ষায় আছে অভিনীত ‘এ দেশ তোমার আমার’ ও ‘লীলা মন্থন’ ছবি দুইটি।

তবে নাটকে নিয়মিতই অভিনয় করছেন তিনি। শিগগিরই নতুন একটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করবেন মুক্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে