,

ভারতীয় সেনার মুণ্ডুচ্ছেদের প্রতিশোধে ২০ পাক সেনাকে হত্যা

surgical-strike1আন্তর্জাতিক ডেস্ক : ২৯ সেপ্টেম্বর রাতে উরি হামলার জবাব দিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের হত্যা করেছিল ভারতীয় সেনা। আর ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় ফের পাকিস্তানকে ধরাশায়ী করলো ভারত। গত ২৯ অক্টোবর চারটি পাক আর্মি পোস্ট গুঁড়িয়ে দিয়ে ২০ পাক সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা ২৪ ৭ নিউজ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, কয়েক দিন আগেই পাক সীমান্তে মনদীপ সিং নামে এক বিএসএফ সদস্যকে খুন করে তার মাথা কেটে নিয়ে পালায় পাক জঙ্গিরা। আর তাদের পালাতে সাহায্য করতে কভার ফায়ার করে পাক রেঞ্জার্স। তারপরই পাকিস্তানকে উত্তর দিতে LoC-র দিকে এগিয়ে যায় ক্ষুব্ধ ভারতীয় সেনারা। মাচিল সেক্টরের কাছে ওই বিএসএফ জওয়ানকে মারার ঘটনা ঘটেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এরপরই ভারতীয় সেনা এক বিশেষ অভিযান চালায়।

পিটিআই-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ৯৯ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছ পাক সেনা। এতে নিহত হয়েছেন ভারতীয় অন্তত পাঁচ সেনা। এমনকি সাধারণ নাগরিকদের লক্ষ্য করেও গুলি চালায় পাক সেনা। এ ঘটনায় মৃত্যু হয় কাশ্মীরের আটজন গ্রামবাসীর। এরপরই দফায় দফায় বৈঠকে বসেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত দোভাল। গত বুধবার মনোহর পারিক্কর জানান, আর্মি অফিসারদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে যে কোন আঘাতেরই জবাব দেয় বিএসএফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে