,

তিন বছর পর…

amin-khan-and-purnimaবিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আমিন খান ও নায়িকা পূর্ণিমার মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে। সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন মঈন বিশ্বাসের ‘ভুল সবই ভুল’ চলচ্চিত্রে। এটা তিন বছর আগের কথা। একই শহরে থাকলেও গত তিন বছরে আর দেখা হয়নি আমিন খান ও পূর্ণিমার। ৩ নভেম্বর ছিলো চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ২ নভেম্বর রাতে ওমর সানীর নিমন্ত্রণে রাজধানীর উত্তরায় মৌসুমীর বাসায় অনেক তারকা হাজির হয়েছিলেন। সেখানে আমিন খান এবং পূর্ণিমাও ছিলেন। অনেকদিন পর একে অন্যকে দেখে খুশি হন আমিন খান ও পূর্ণিমা। আমিন খান বলেন, ‘সানী-মৌসুমী দম্পতি তো আমার প্রতিবেশী।

তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়। কিন্তু পূর্ণিমার সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে দেখা নেই। নিজের সহশিল্পীর সঙ্গে এতোদিন দেখা নাই এটা ভাবতেও যেন কেমন লাগে। যাই হোক মৌসুমীর জন্মদিনের বিশেষ আয়োজন না করা হলে পূর্ণিমার সঙ্গে দেখা হতো না। পূর্ণিমা একজন শিল্পী হিসেবে যেমন অসাধারণ, তেমনি খুব ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লেগেছে।’

পূর্ণিমা বলেন, ‘সত্যি বলতে কী, আমিন ভাই খুব বন্ধুবৎসল একজন মানুষ। তার আন্তরিক ব্যবহার যে কাউকে মুগ্ধ করার মতো। তার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি, যার বেশির ভাগই ব্যবসায়িকভাবে সফল ছিলো। কয়েক বছর পর তার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লেগেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে