,

প্রত্যাশা বেছে নিন: ওবামা

obamaআন্তর্জাতিক ডেস্ক : বিভেদের রাজনীতি ও ভাষার জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভোটারদের তিনি ৮ নভেম্বরের নির্বাচনে ভয়ের বিপরীতে প্রত্যাশা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, গতকাল শুক্রবার নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে হাজারো সমর্থকদের উদ্দেশে এই আহ্বান জানান ওবামা।

ওবামা বলেন, ‘আমি আপনাদের ভোট চাই। ভয়কে বেছে নেবেন না। আশা বেছে নিন। ভয়কে বেছে নেবেন না। আশা বেছে নিন। ভোটকেন্দ্রে যান। ভোট দিন। আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আমার পুরো বিশ্বকে এ কথা মনে করিয়ে দিতে পারব যে আমেরিকা কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি।’

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলাইনা অন্যতম ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য এই অঙ্গরাজ্যে জয়ের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন।

হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা