,

নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৩৩

thumb_2558_522x341_0_0_cropব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় আরও ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় ওই ৩৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা