,

রাখাইন রাজ্যের পরিস্থিতি তদন্ত হচ্ছে: সু চি

mujta-sue-chiআন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রয়টার্স
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গারা নির্মম নির্যাতনের শিকার। অথচ সু চি রোহিঙ্গাদের দুর্দশা নিরসনে খুব কমই উদ্যোগ নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে সমালোচনা রয়েছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, সেখানকার সংঘাতের পর সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছে জনগণ।
সু চি বলেন, সরকার কোনো কিছু লুকায়নি বরং ঘটনার মূল বিষয়টিতে যাওয়ার চেষ্টা করছে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কাউকে দোষী বলা যাবে না। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে।
রাখাইন প্রদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ধর্ষণ, খুনের বিষয়ে তদন্ত করতে মানবাধিকার কর্মীদের আবেদন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সু চি।
এর আগে ১৩ অক্টোবর রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৯ জন নিহত হয়। এর মধ্যে ১৩ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ২৬ জন সশস্ত্র হামলাকারী বলে দাবি করে দেশটির ওই দুই বাহিনীর কর্তৃপক্ষ। হামলার পরপরই মিয়ানমারের সেনা ও পুলিশ বাহিনী রাখাইনে অভিযান শুরু করে। এ ব্যাপারে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, দেশটির নেতা অং সান সু চি বলেছেন, তাঁর সরকার হামলার জবাবে ‘আইনের শাসন প্রতিষ্ঠায়’ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে