,

ভোট চাইতে মাঠে নেমেছেন ট্রাম্পের স্ত্রী-কন্যা

trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট চাইতে নেমেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

বৃহস্পতিবার পেনসিলভেনিয়ায় প্রথম কোনো নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মেলানিয়া। মেলানিয়া বলেছেন, তার স্বামী প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকার হারানো ভাবমূর্তি আবার ফিরিয়ে আনবেন।

মেলানিয়া বলেন, “ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি আমেরিকাকে নিরাপদ করবেন। তিনি আমেরিকাকে সমৃদ্ধ করবেন। তিনি আমেরিকাকে মর্যাদাবান করবেন। আমেরিকাকে তিনি আবার ‘মহান’ করে তুলবেন।”

ভোটে জয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, “৮ নভেম্বর আমরা অবশ্যই জিতব। এবং আমেরিকান হিসেবে আমরা একত্রিত হব। মতভিন্নতা থাকলেও আমরা একে অপরকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। তিনি প্রেসিডেন্ট হলে সব আমেরিকানকে সহায়তায় আমার স্বামীর উদ্যোগ এগিয়ে নিতে আমি থাকব।”

ফার্স্ট লেডি হলে শিশুদের উৎপীড়ন ও অনলাইন ‘ট্রলিং’ বন্ধে উদ্যোগ নেবেন মেলানিয়া। শিশুদের অনলাইনে উত্ত্যক্ত, উপহাস ও আক্রমণ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ‌্য’ বলে মন্তব্য করেন তিনি। নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানান মেলানিয়া।

মা হিসেবে ১০ বছরের ছেলে ব্যারনের সঙ্গে সব সময় থাকার কথা জানান তিনি। ছোট্ট এই ছেলের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা হয় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমি চাই, আমার ছোট্ট ছেলে জানুক যে, সে এমন একটি দেশে জন্মগ্রহণ করেছে যেখানে ব্যক্তি স্বাধীনতাকে মূল্য দেওয়া হয়।”

এদিকে প্রথমবারের মতো এদিন নিউ হ্যাম্পশায়ারে বাবার পক্ষে ভোট চাইতে যান ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা। এরইমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা নারী ব্যবসায়ী ইভাঙ্কা নারীদের বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, “নারীদের বিষয় হচ্ছে চাকরি, নারীদের জন্য‌ গুরুত্বপূর্ণ নিরাপত্তা। নারীদের বিষয়গুলোই এখন এদেশের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব রাখছে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে