,

৩২ কেজি ওজনের কাতল!

faridpurফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চর হরিমারপুর ইউনিয়নের নমুরসাম এলাকার জেলে ফারুক ব্যাপারীর জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত বড় কাতল মাছ ধরা পড়ার ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি।

মাছটি ধরার পর ফারুক সেটি উপজেলা সদরের মাছ বাজারের আড়তদার মো. রফিকের আড়তে নিয়ে সাড়ে ২৫ হাজার টাকায় বিক্রি করেন। মাছ ব্যবসায়ী মো. জালাল মিয়া মাছটি কিনে নেন। মাছটি দেখতে ওই বাজারে মানুষজন ভিড় করে। পরে সন্ধ্যায় জালালের কাছ থেকে ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক উপজেলা সদরের আবদুল সিকদারের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মোতালেব মোল্লা।

জেলে ফারুক মাছটি আড়তে বিক্রি করেন সাড়ে ২৫ হাজার টাকায়। আড়ত থেকে একজন ওই মাছটি কেনেন ২৮ হাজার টাকায়। ছবি: পান্না বালাস্থানীয় শৌখিন মাছ শিকারি হাবিবুর রহমানসহ আর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিককালে চরভদ্রাসনে এত বড় কাতল মাছ ধরা বা বিক্রি হওয়ার ঘটনা ঘটেনি। এখানে ছয় মাস আগে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা