,

পশ্চিমবঙ্গে পালিয়ে বিয়ে করতে গিয়ে বিপাকে বাংলাদেশি কিশোরী

bangladehi_bulbuliঅনলাইন ডেস্ক : পাচার হওয়ার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে গেছে বাংলাদেশের এক কিশোরী। বর্তমানে তাকে চাইল্ড লাইন নামক একটি শিশুকল্যাণমূলক সংস্থার হাতে তুলে দিয়েছে কলকাতার বালুরঘাট থানা পুলিশ। মেয়েটির নাম বুলবুলি সরকার (পরিবর্তিত নাম)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার ধানবন্দি এলাকায়। খবর এবেলার।

সাত মাস আগে অপরিচিত যুবকের নম্বর থেকে তার ফোনে মিসড কল আসতে শুরু করে। কৌতূহলী হলে বুলবুলি ফোন দেয়। এরপরই ধীরে ধীরে অমৃত সূত্রধর নামের ওই যুবকের সঙ্গে বুলবুলির আলাপ হয়। ছেলেটির সঙ্গে মাঝে মধ্যেই ওই তার কথাবার্তা হতো। ফোনে ছেলেটির সঙ্গে বন্ধুত্ব থেকে তার সঙ্গে প্রেম হয় ওই কিশোরীর। কিছুদিন পরেই তাকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। বুলবুলিও তাতে রাজি হয়ে যায়। একদিন বাড়ির কাউকে কিছু না জানিয়েই পালিয়ে গিয়ে ছেলেটির সঙ্গে দেখা করে বুলবুলি।

পাচারচক্রের সহযোগিতায় বুলবুলিকে নিয়ে সীমান্ত পেরিয়ে হিলি হয়ে বালুরঘাটে চলে আসে অমৃত সূত্রধর। উদ্দেশ্য বালুরঘাট স্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি ধরে বাইরে কোথায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়া। বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে। থানায় নিয়ে গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতেই পুরো ঘটনাটি ধরা পড়ে। এরপরেই বালুরঘাট থানার পুলিশ অমৃত সূত্রধরকে গ্রেফতার করে বুলবুলিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।

দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাস জানিয়েছেন, মেয়েটির বাড়ি বাংলাদেশে। তাকে যাতে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা