,

তিন মাসের জন্য মাঠের বাইরে রোহিত

rohitস্পোর্টস ডেস্ক : তার প্রতিভা অনেক। কিন্তু সবসময় প্রমাণ মেলে না। রোহিত শর্মার বিরুদ্ধে এই অভিযোগ পুরনো। তবে হালে টেস্ট দলে জায়গা পাকা করতে বেশ চেষ্টা করে যাচ্ছেন। সাফল্যও পাচ্ছেন। কিন্তু ভাগ্যটা এই সময়ে খুব সহায় না। যেই না রান করতে শুরু করলেন, ইনজুরির কারণে ছিটকে পড়লেন ক্রিকেট থেকেই। দুই-তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজই খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও অনিশ্চিত।

নিউজিল্যান্ডকে সম্প্রতি ভারতে হোয়াইটওয়াশ করা টেস্ট সিরিজের তারকা পারফর্মার ছিলেন রোহিত। তিনটি ফিফটি করেছিলেন। ৭৯.৩৩ গড়ে ওই সিরিজে ২৩৮ রান করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে উরুর ইনজুরিতে পড়েছিলেন। সেই কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না। কবে মাঠে ফিরতে পারবেন রোহিত নিজেও নিশ্চিত না।

“ইনজুরির ধরণ নিয়ে আমরা খুব নিশ্চিত না। বিসিসিআই মেডিক্যাল টিম চিকিৎসকদের সাথে কথা বলছে। ডাক্তারদের স্ক্যানের রিপোর্ট দেখানো হয়েছে। অস্ত্রোপচার করাত হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে-” বলেছেন ওয়ানডে ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান রোহিত।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, আগামী সপ্তাহে রোহিতকে লন্ডনে পাঠানো হবে। সেখানেই তার চিকিৎসা হবে। অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। তবে তা লাগবে কি না এখনো নিশ্চিত না। যদি অস্ত্রোপচার করাতে হয় তাহলে রোহিতকে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আগামী বছরের শুরুতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজ ভারতের। সেই সিরিজেও রোহিতের খেলা নিোয়ে শঙ্কা তৈরি হয়েছে তাতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে