,

বৃষ্টিতে বিপিএলের প্রথম ম্যাচ পরিত্যাক্ত

35af2b9fa7223bff0be40152ca66d33d-581c6ab4ebb0d-550x367

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়িয়েছে শুক্রবার। আর উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের। কিন্তু বৃষ্টিতে কোনো বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরফলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।
অবশ্য শুরুতে টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর অপেক্ষায় ছিলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বিকাল ৪টা ৫০ মিনিটে সেটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা।
এবারের বিপিএল-এ কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে বেলুন উড়ানোর মাধ্যমে বিপিএল-এর উদ্বোধন ঘোষণা করেন।
বরাবরের মতো দেশে বিপিএল-এর ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। সুখবর আরও আছে, বিশ্বের বেশিরভাগ অঞ্চলেই এবার দেখা যাবে বিপিএল-এর ম্যাচগুলো। সনি ইএসপিএন, প্রিমিয়ার স্পোর্টস, ইএসপিএন, জিও টেলিভিশনের চ্যানেলগুলো বিপিএল-এর খেলা ছড়িয়ে দেবে বিশ্বব্যাপী। সনি ইএসপিএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইএসপিএন যুক্তরাষ্ট্রে, প্রিমিয়ার স্পোর্টস কানাডায় ও জিও টিভি পাকিস্তানে খেলা দেখাবে। সনি ইএসপিএনের কল্যাণে এবার ভারতেও সরাসরি সম্প্রচারিত হবে এই ধুমধাড়াক্কা ক্রিকেটের আসর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে