,

ফারিনের উচ্ছ্বাস

bd-pratidin-2016-11-03-052-550x367ডেস্ক রিপোর্ট : জাজের ঘরে মাহি, ফারিয়া আর জলির পর নতুন অতিথি হলেন ফারিন। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চলচ্চিত্র জগৎ আর দর্শকদের বরাবরই নানা চমক দিয়ে আসছেন। গতানুগতিকতা ভাঙা তার একটি চমৎকার বৈশিষ্ট্য। সেই ধারাবাহিকতায় এবার নায়িকা করে আনলেন হুমায়রা ফারিন খানকে। আজিজের বৈচিত্র্যপূর্ণ ছবি নির্মাণে দর্শকও মুগ্ধ। জাজের কাজ মানে উন্নত কিছু পাওয়া। এই প্রাপ্তিতে নিজেকে যোগ করতে পেরে ফারিনের উচ্ছ্বাস এখন আকাশছোঁয়া। তিনি কাজ করবেন জাজের ‘ধেতরিকি’ ছবিতে।
১০০ অভিনেত্রী থেকে বাছাই করে ফারিনকেই নতুন নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানান আজিজ। বলেন, ‘প্রাথমিকভাবে বাছাই করার পর ফারিনকে নিয়ে এক সপ্তাহ গ্রমিং করেছি। তার মধ্যে যে অভিনয়-প্রতিভা দেখেছি, তাতে খুশি আমরা। সব দিক দিয়েই নায়িকা হওয়ার যোগ্যতা আছে ফারিনের।’
ফারিন বলেন, ‘আমি কম কথা বলি। কাজে বিশ্বাসী, কাজ করে দেখাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ৮ ডিসেম্বর থেকে সিলেটে শুটিং শুরু হবে ছবিটির। যৌথ প্রযোজনার এ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করছে এস কে মুভিজ। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা